ক্লাসিক পিনাট বাটার ক্রিমি

Price range: ৳ 260.00 through ৳ 499.00

আমাদের পিনাট বাটার তৈরি করা হয়েছে যত্নসহকারে নির্বাচিত প্রিমিয়াম মানের চিনাবাদাম দিয়ে। প্রতিটি জারে রয়েছে প্রাকৃতিক স্বাদ, মসৃণ টেক্সচার এবং প্রয়োজনীয় পুষ্টি। এটি আপনার সকালের নাস্তা, স্ন্যাকস বা স্বাস্থ্যকর ডায়েটের একটি আদর্শ সংযোজন।

SKU: PB-CC01-26 Category:
কেন Jarvest Peanut Butter বেছে নেবেন?
  • ১০০% প্রিমিয়াম মানের চিনাবাদাম থেকে তৈরি
  • মসৃণ ও ক্রিমি টেক্সচার
  • আলাদা চিনি যোগ করা হয়নি।
  • কোন প্রকার কালার বা ক্যামিক্যাল যোগ করা হয়নি।
  • কোন প্রিজারভেটিভস যোগ করা হয়নি।
  • সরিষা ফুলের মিষ্টতা।
  • উচ্চমাত্রার উদ্ভিদভিত্তিক প্রোটিনের উৎস
  • স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদিত
  • শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার জন্য উপযোগী
পুষ্টিগুণ ও উপকারিতা
  • প্রোটিন সমৃদ্ধ – পেশি গঠন ও শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।
  • দীর্ঘক্ষণ শক্তি জোগায় – ব্যস্ত জীবনযাপন, অফিস, স্কুল বা জিমের আগে একটি চমৎকার এনার্জি ফুড।
  • হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী – চিনাবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট একটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
  • মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে সহায়ক – স্বাস্থ্যকর ফ্যাট ও পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রমকে সমর্থন করে।
  • সুস্বাদু ও বহুমুখী – ব্রেড, টোস্ট, ফল, স্মুদি, ওটস, প্যানকেক কিংবা বিভিন্ন ডেজার্টে সহজেই ব্যবহার করা যায়।
উপকরন
  • আমদানিকৃত চিনাবাদাম
  • পিঙ্ক সল্ট
  • সরিষা ফুলের মধু
  • অলিভ অয়েল
সংরক্ষণ নির্দেশনা

ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে বন্ধ রাখুন।
প্রাকৃতিকভাবে তেল আলাদা হয়ে যেতে পারে। এটি স্বাভাবিক। খাওয়ার আগে ভালোভাবে নেড়ে নিন।

আমাদের প্রতিশ্রুতি

আমাদের লক্ষ্য হলো প্রতিদিনের খাবারে প্রাকৃতিক স্বাদ, পুষ্টি এবং গুণগত মান পৌঁছে দেওয়া। তাই প্রতিটি Jarvest Peanut Butter তৈরি করা হয় যত্ন, সতর্কতা এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে—যাতে প্রতিটি চামচে আপনি পান বিশুদ্ধ স্বাদ ও নির্ভরযোগ্য মান।

Jarvest – স্বাস্থ্যকর অভ্যাসের সুস্বাদু সঙ্গী।

আমাদের স্বকীয়তা
আমরা বিশ্বাস করি, ভালো খাবার মানেই শুধু সুস্বাদু নয়—নিরাপদ, পুষ্টিকর এবং নির্ভরযোগ্যও হতে হবে। তাই আমরা— শুধুমাত্র বাছাইকৃত মানসম্পন্ন চিনাবাদাম ব্যবহার করি। প্রতিটি উৎপাদন ধাপে পরিচ্ছন্নতা ও গুণগত মানের প্রতি বিশেষ গুরুত্ব দিই। প্রতিটি ব্যাচের স্বাদ ও মান যতটা সম্ভব একই রাখতে যত্নসহকারে উৎপাদন করি। এমন একটি পণ্য তৈরি করি যা পুরো পরিবারের জন্য আনন্দের সঙ্গে উপভোগ করা যায়।
শিপিং & ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি (নির্বাচিত এলাকায়)
বিকাশ
নগদ